১৪ আগস্ট ২০২৬

কড়াইলে খালেদা জিয়ার জন্মদিনের দোয়া, প্রধান অতিথি তারেক রহমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১০:০৯ পিএম
কড়াইলে খালেদা জিয়ার জন্মদিনের দোয়া, প্রধান অতিথি তারেক রহমান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বাংলাপ্রেস ডেস্ক:  সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) রাজধানী ঢাকায় দোয়া, মোনাজাত ও দরিদ্র-অসহায়দের মধ্যে অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।   

বিকাল ৩টায় মহাখালী কড়াইল এলাকার টিঅ্যান্ডটি মাঠে এ অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

এছাড়া শনিবার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের উদ্যোগে দোয়া ও মোনাজাত হবে। সেই সঙ্গে বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও ঢাকাসহ সারাদেশে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। শুক্রবার (১৪ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। খালেদা জিয়া মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির চেয়ারপারসন ছিলেন। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি