৩ এপ্রিল ২০২৬

কর্ণফুলীতে ১ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী উপহার দিল বিএনপি নেতা আলী আব্বাস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
কর্ণফুলীতে ১ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী উপহার দিল বিএনপি নেতা আলী আব্বাস

চট্টগ্রাম থেকে সংবাদদাতা : ‘করোনায় আতঙ্ক নয়, সচেতন হোন। ঘরে থাকুন-সুস্থ্য থাকুন, নিরাপদ থাকুন।’ জনসচেতনতামূলক এ বাণীকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্ণফুলীতে বিপাকে পড়া মানুষের মাঝে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আলী আব্বাস এর পক্ষ থেকে খাদ্য বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৮ মে) সকালে উপজেলার পাঁচ ইউনিয়নে করোনা সংঙ্কটময় পরিস্থিতির শিকার (দুই দফায়) এমন ১ হাজার পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ( চাল, ডাল, আলু , সেমাই, তেল, ছোলা, ছিঁড়া, চিনি, পেঁয়াজ) বিতরণ করেন।

এসময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ও কর্ণফুলী থানা বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতাদের সাথে উপস্থিত ছিলেন উপজেলার পাঁচ ইউনিয়নের বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পাশাপাশি করোনা পরিস্থিতির শুরু থেকেই যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আলী আব্বাস এর ব্যবস্থাপনায় উপজেলায় নেতাকর্মীরা বিভিন্ন জনসচেতনামূলক কর্মসূচি পালন করেন।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক অালহাজ্ব আলী অাব্বাস বলেন, ‘দেশের সকল দুর্যোগকালীন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তার ভূমিকা রেখেছে। করোনা সঙ্কটের শুরু থেকেই আমরা একেবারে তৃণমূল পর্যায়ের প্রান্তিক মানুষদের সচেতন করার চেষ্টা করার পাশাপাশি খাদ্য সহায়তা দিয়ে আসছি।’

তিনি আরো বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিপাকে পড়া গণমানুষের পাশে দাঁড়িয়ে সাধ্য অনুযায়ী খাদ্য সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছেন। পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী এ সহযোগিতা অব্যাহত থাকবে (ইনশাল্লাহ) বলে জানান।’

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি