‘করোনা ট্রেসার বিডি’ অ্যাপ চালু
বাংলাপ্রেস ডেস্ক: করোনা ট্রেসার বিডি অ্যাপটি ব্যবহারে করোনা সংক্রমিত কোনও ব্যক্তি কাছাকাছি এলেই সতর্ক করবে মোবাইলফোন। এমন মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় চলছে।
বৃহস্পতিবার (৪ঠা জুন) ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘করোনা ট্রেসার বিডি’ শীর্ষক অ্যাপটির উদ্বোধন করা হয়। শুধু তাই নয়, 'করোনা ট্রেসার বিডি' নামের এই অ্যাপ ব্যবহারকারীর কাছে আসা ব্যক্তি যদি কয়েকদিন পরও করোনা পজিটিভ হন, তারপরও ফোনে সতর্কবার্তা দেবে অ্যাপটি।
জানিয়ে দেবে কাছাকাছি এলাকার করোনা পরীক্ষা কেন্দ্রের ঠিকানা। ফোন করে জানানো হবে প্রয়োজনীয় পরামর্শও। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শিকার দেশগুলো ব্যবহার করছে নিজস্ব কন্টাক্ট ট্রেসিং পদ্ধতি।
বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে উঠেছে এসব অ্যাপ। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের তথ্য-প্রযুক্তি বিভাগ চালু করেছে করোনা ট্রেসার বিডি নামের একটি কন্টাক্ট ট্রেসিং অ্যাপ।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
জাতিসংঘে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর: ৪ দিনে ৩০ কর্মসূচি ও ১১ দ্বিপক্ষীয় বৈঠক
বিশ্ববাজারে তেলের দাম কমা মাত্রই বাংলাদেশেও কমিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
জাসদ কার্যালয় থেকে আটক ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন
সঙ্গীত একাডেমি