১২ আগস্ট ২০২৬

করোনায় আরো ১৯৯ জনের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
করোনায় আরো ১৯৯ জনের মৃত্যু
বাংলাপ্রেস ডেস্ক: মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস সারাদেশে আরো ১৯৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ হাজার ৭৯২ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরো ১১ হাজার ৬৫১ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল নয় লাখ ৮৯ হাজার ২১৯ জনে। দেশে গত ২৪ ঘণ্টায় যে মৃত্যু হয়েছে, তা দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ সংখ্যক ২০১ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছে গত বুধবার (৭ জুলাই)। আর গত ২৪ ঘণ্টায় যে রোগী শনাক্ত হয়েছে তা সর্বোচ্চ। এর আগে দেশে সর্বোচ্চ ১১ হাজার ৫২৫ জনের করোনা শনাক্তের তথ্য জানানো হয়েছিল গত ৬ জুলাই। বৃহস্পতিবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মৃত্যু ও শনাক্ত রোগীর সংখ্যা জানানোর পাশাপাশি বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৮৫০ নমুনা পরীক্ষা করা হয়েছে, তাতে রোগী শনাক্তের হার ছিল ৩১ দশমিক ৬২ শতাংশ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি