৪ এপ্রিল ২০২৬

করোনায় দেশে আজও ১১৪ জনের প্রাণহানি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
করোনায় দেশে আজও ১১৪ জনের প্রাণহানি
বাংলাপ্রেস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৬২৭ জনে। এর আগে গতকাল মঙ্গলবারও দেশে করোনায় ১১৪ জনের মৃত্যু হয়েছিল। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৯৬৬ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৭৭ হাজার ৯৩০ জনে। আজ বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ৮০৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৮৯ হাজার ৫৭১ জন। ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৯৪০ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৭৬ শতাংশ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি