৪ এপ্রিল ২০২৬

করোনায় একদিনে মৃত্যু বেড়ে ৭, শনাক্ত ৫০৯

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
করোনায় একদিনে মৃত্যু বেড়ে ৭, শনাক্ত ৫০৯
বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে সাতজনের মৃত্যু হয়েছে। চলতি মাসে করোনায় এটিই সর্বোচ্চ মৃত্যু। এর আগে ১২ ডিসেম্বর করোনায় ছয়জনের মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২২ হাজার ৬৬৭টি নমুনা পরীক্ষা করে ৫০৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ২৫ শতাংশ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে করোনায় মোট মারা গেছেন ২৮ হাজার ৭০ জন। শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮৫ হাজার ২৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় চারজন পুরুষ ও তিনজন নারী মারা গেছেন। তাদের মধ্যে পাঁচ জন ঢাকা, একজন চট্টগ্রাম ও একজন রাজশাহী বিভাগের। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি