৪ এপ্রিল ২০২৬

করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১৯৫

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১৯৫

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৯৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন শনাক্ত হয়েছে ৬ হাজার ৭৮০ জন। শনাক্তের হার ৩২ দশমিক ৫৫ শতাংশ। শনিবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ১৯ জুলাই দেশে করোনায় সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু হয়েছিল, ১১ জুলাই ২৩০ জন, ১২ জুলাই ২২০ জন, ১৩ জুলাই ২০৩ জন, ১৪ জুলাই ২১০ জন, ১৫ জুলাই ২২৬ জন, ১৬ জুলাই ১৮৭ জন, ১৭ জুলাই ২০৪ জন, ১৮ জুলাই ২২৫ জনের মৃ'ত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ হাজার ৭২৩ জন। তাদের নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হলেন ৯ লাখ ৮৮ হাজার ৩৩৯ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯৫ জনের মধ্যে পুরুষ ১০৩ জন আর নারী ৯২ জন। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পুরুষ মোট মারা গেলেন ১৩ হাজার ৭৪ জন আর নারী মারা গেলেন ৫ হাজার ৯৭২ জন।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে একজনের বয়স ১০ বছরের নিচে। দুজনের বয়স ১০ থেকে ২০ বছরের মধ্যে। এক বৃদ্ধের বয়স ১০০-রও বেশি। এ ছাড়া ৯১ থেকে ১০০ বছর বয়সসীমার মারা গেছেন দুজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৬ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৪ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৪৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩১ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৬ জন রোগী মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ঢাকা বিভাগে ৬৮ জনের মৃত্যু হয়েছে, চট্টগ্রাম বিভাগের ৩৬ জন, রাজশাহী বিভাগের ১৮ জন, খুলনা বিভাগের ৪১ জন, বরিশাল বিভাগের ৫ জন, সিলেট বিভাগের ১ জন, রংপুর বিভাগের ১৬ জন আর ময়মনসিংহ বিভাগের আছেন ১০ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২০ হাজার ৫৩৬টি। পরীক্ষা হয়েছে ২০ হাজার ৮২৭টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭৪ লাখ ১৭ হাজার ৬৯৪টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৫৪ লাখ ৪৯ হাজার ৮৬৭ টি। বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৯ লাখ ৬৭ হাজার ৮২৭টি।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি