৪ এপ্রিল ২০২৬

করোনায় মৃত্যু একশ’র নিচে, কমলো শনাক্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
করোনায় মৃত্যু একশ’র নিচে, কমলো শনাক্ত
বাংলাপ্রেস ডেস্ক: দেশে করোনায় এক দিনে মৃত্যুর সংখ্যা একশ'র নিচে নেমেছে, কমেছে শনাক্তের সংখ্যা। সর্বশেষ গত ২৬ জুন করোনায় মৃত্যু একশ'র নিচে নামে। ওই দিন মারা যান ৭৭ জন। দেশে প্রথমবারের মতো করোনায় মৃত্যু ১০০ ছাড়ায় গত ১৬ এপ্রিল। ওই দিন মারা গিয়েছিলেন ১০১ জন। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত) করোনায় আরও ৮০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৩৬ জন। শনাক্তের হার ১৩.৬৭ শতাংশ। শনিবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৯২৬ জনে। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৮৯ হাজার ৫৮৯ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৬১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯ হাজার ২৩১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৪ হাজার ৬০২ জনের। পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ১২৯টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৭ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৮ লাখ ৮১ হাজার ৪৭২টি। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামে ২১, রাজশাহীতে ১, খুলনায় ৯, বরিশালে ৪, সিলেটে ৬, রংপুরে ৩ এবং ময়মনসিংহে ২ জন মারা গেছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় ৪৩ জন ষাটোর্ধ্ব ব্যক্তি মারা গেছেন। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ২৩, ৪১ থেকে ৫০ বছরের ১২ ও ৩১ থেকে ৪০ বছরের ২ জন মারা গেছেন। শুক্রবার (২৭ আগস্ট) করোনায় ১১৭ জনের মৃত্যু ও ৩ হাজার ৫২৫ জন শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে করোনায় একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল গত ৫ আগস্ট। এছাড়াও ৯ আগস্ট ২৪৫, ১০ আগস্ট ২৬৪, ১১ আগস্ট ২৩৭, ১২ আগস্ট ২১৫ এবং ১৩ আগস্ট ১৯৭, ১৪ আগস্ট ১৭৮, ১৫ আগস্ট ১৮৭, ১৬ আগস্ট ১৭৪, ১৭ আগস্ট ১৯৮, ১৮ আগস্ট ১৭২, ১৯ আগস্ট ১৫৯, ২০ আগস্ট ১৪৫, ২১ আগস্ট ১২০ জন, ২২ আগস্ট ১৩৯ জন এবং ২৩ আগস্ট ১১৭, ২৫ আগস্ট ১১৪, ২৬ আগস্ট ১০২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশে গত ৭ জুলাই প্রথমবারের মতো করোনায় মৃতের সংখ্যা দুইশ’ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি