৪ এপ্রিল ২০২৬

করোনায় মৃত্যুর সংখ্যা আরও বাড়লো

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
করোনায় মৃত্যুর সংখ্যা আরও বাড়লো
বাংলাপ্রেস ডেস্ক: সারাদেশে গত চব্বিশ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৭ হাজার ৬১৪ জন। একই সময়ে নমুনা পরীক্ষায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৬৯৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৬৯ হাজার ৪৫২ জন। মঙ্গলবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৭০৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২০ হাজার ২৯৬ জন। গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৪২২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৫ হাজার ৪৯৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৭২ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৮ লাখ ৪৪ হাজার ৯১৭টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৮৪ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৭৭ শতাংশ। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৫ ও নারী ৮ জন। এ সময় ঢাকায় ১৩, চট্টগ্রামে ৫ ও খুলনায় ২ মারা গেছেন। এছাড়া রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহে একজন করে মোট ৩ জন মারা গেছেন। প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে করোনা প্রথম রোগী শনাক্ত হয়। রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ একজনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর ধীরে ধীরে করোনা আক্রান্তে মৃত্যু ও শনাক্তের হার বাড়ছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি