কৃষকদের নিয়ে রুহিয়ায় পার্টনার প্রকল্পের পিএফএস গ্যাপ স্কুলের ২য় সেশন অনুষ্ঠিত
দুলাল হক, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ১নং রুহিয়া ইউনিয়নের মধ্য ঘনিমহেষপুরে প্রান্তিক কৃষক কৃষাণীদের নিয়ে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রাপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল (PFS)-GAP ও কৃষক সেবা কেন্দ্রের ২য় সেশন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) অনুষ্ঠিত এ সেশনে উত্তম কৃষি চর্চা (GAP) বিষয়ে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এই স্কুলের মাধ্যমে প্রান্তিক কৃষকরা নিরাপদ, পুষ্টিকর ও পরিবেশবান্ধব চাষাবাদ কৌশল সরাসরি মাঠে থেকেই শিখতে পারবেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং বিশ্বব্যাংক ও ইফাদের সহযোগিতায় পরিচালিত এই স্কুলের মূল লক্ষ্য- পুষ্টি উন্নয়ন, কৃষি উদ্যোক্তা তৈরি এবং পরিবেশবান্ধব চাষাবাদ সম্প্রসারণ।
এই ফিল্ড স্কুলে মোট ২৫ জন প্রান্তিক কৃষক অংশ নিচ্ছেন, যার মধ্যে ১৫ জন পুরুষ ও ১০ জন নারী কৃষক রয়েছেন। ধারাবাহিকভাবে মোট ১০টি সেশন পরিচালিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আবু আব্দুল্লাহ আল মুজাহিদ ,সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা তপন কুমার বর্মন,
উপসহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমার বর্মন , প্রান্তিক কৃষক, রফিকুল ইসলাম, রেজাউল করিম, মোঃ আলম, হাসিবুল ইসলাম প্রমুখ।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সৈয়দপুরে ফেসবুকে শেখ হাসিনার ফেরার পোস্ট,শেয়ার করলেন পিআইও অফিসের জয়নুল
বনানী থেকে সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজ গ্রেপ্তার
সঙ্গীত একাডেমি