৩ এপ্রিল ২০২৬

ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি তারেক রহমানের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ এএম
ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি তারেক রহমানের


বাংলাপ্রেস ডেস্ক: বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত দেশ গড়তে কোনও ধরনের সমঝোতা করা হবে না বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ২০০১ সালে বেগম খালেদা জিয়ার শাসনামলের উদাহরণ টেনে বলেন, “২০০১ সালে দেশনেত্রী যেভাবে দুর্নীতি থেকে দেশকে বের করে নিয়ে এসেছিলেন, ভবিষ্যতেও সেভাবেই দুর্নীতি দমন করা হবে। এ ক্ষেত্রে আইন নিজের গতিতে চলবে।”

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলের পীরজঙ্গি মাজার রোডে ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাসের সমর্থনে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তারেক রহমান বলেন, অন্য দলগুলো হাততালি পাওয়ার জন্য সুন্দর সুন্দর কথা বললেও রাষ্ট্র পরিচালনায় বিএনপির মতো সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত কোনও পরিকল্পনা তাদের নেই। এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন এবং দুর্নীতি নির্মূল শুধু বিএনপির দ্বারাই সম্ভব বলে জানান তিনি।


ঢাকা-৮ আসনের ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “আপনাদের এমন একজনকে প্রতিনিধি হিসেবে বেছে নিতে হবে যিনি এই এলাকারই মানুষ। কারণ এলাকার সমস্যা সমাধানে বাইরের কেউ কার্যকর ভূমিকা রাখতে পারে না। বাইরের মানুষ কখনও ঘরের মানুষকে চিনতে পারে না।”

সরকার গঠন করতে পারলে জননিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, “আমাদের প্রধান কাজ হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা। আমরা এমন এক নিরাপদ বাংলাদেশ গড়তে চাই, যেখানে মা-বোনেরা নির্ভয়ে যাতায়াত করবেন এবং মানুষ চাকরি ও ব্যবসা-বাণিজ্য করে রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন।”


জনসভায় ঢাকা-৮ আসনের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, তারেক রহমান আজ রাজধানীর ঢাকা-১৭, ঢাকা-১০, ঢাকা-৯ ও ঢাকা-৫ আসনসহ মোট আটটি স্থানে নির্বাচনি জনসভায় ধানের শীষের পক্ষে প্রচারণা চালান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি