২১ জুলাই ২০২৬

কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ১,৭১২ পরীক্ষার্থী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১২:৪৯ পিএম
কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ১,৭১২ পরীক্ষার্থী

সংগৃহীত ছবি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে রবিবারের এইচএসসি পরীক্ষার রসায়ন (তত্ত্বীয়) ১ম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, ইতিহাস ১ম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন ১ম পত্র ও উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র বিষয়ে ১ হাজার ৭১২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ ছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে ১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) সন্ধ্যায় কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সালাহ্উদ্দিন কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার মোট ৫৯ হাজার ৭২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৮ হাজার ১৭ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। অবশিষ্ট ১ হাজার ৭১২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার ২ দশমিক ৮৭ শতাংশ।

অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে কুমিল্লা জেলায় ৫৮৩ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ২৪০ জন, চাঁদপুরে ১২৪ জন, ফেনীতে ১৪৯ জন, নোয়াখালীতে ৪৩৮ জন এবং লক্ষ্মীপুর জেলায় ১৭৮ জন অনুপস্থিত ছিল। এ ছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে নোয়াখালী জেলায় ১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সালাহ্উদ্দিন আরো বলেন, ‘রবিবার অনুষ্ঠিত পরীক্ষায় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় মোট ১ হাজার ৭১২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ ছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে নোয়াখালী জেলায় ১ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি