৪ এপ্রিল ২০২৬

কয়েকজনের পদত্যাগে দলে কোন প্রভাব পড়বে না: আখতার হোসেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:১৬ এএম
কয়েকজনের পদত্যাগে দলে কোন প্রভাব পড়বে না: আখতার হোসেন

 

 

বাংলাপ্রেস ডেস্ক: জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, আলোচনা চলমান রয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার সিএমএম আদালতে দুটি মামলায় জামিন নিতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জামায়াতের সঙ্গে জোটের গুঞ্জনকে কেন্দ্র করে দলের কিছু নেতাকর্মীর পদত্যাগ প্রসঙ্গে আখতার হোসেন বলেন, ‘কয়েকজনের পদত্যাগে দলের কোনও প্রভাব পড়বে না। যা কিছু হচ্ছে, তা গণতান্ত্রিক পদ্ধতিতেই হচ্ছে।’

তিনি বলেন, ঐকমত্য কমিশনের মাধ্যমেই জামায়াতের সঙ্গে বহু বিষয়ে সমঝোতার কথা হয়েছে। তবে আসন সমঝোতা নিয়ে আলোচনা এখনও শেষ হয়নি।

এর আগে সকালে আদালতে হাজির হন আখতার হোসেন। পরে আওয়ামী লীগ সরকারের সময় দায়ের করা দুটি মামলায় তাকে জামিন দেন আদালত।


আখতার হোসেনের জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী আব্দুল্লাহ আল ফারুক। তিনি বলেন, আজ শাহবাগ থানায় বিগত সরকারের আমলে করা ভিন্ন ভিন্ন অভিযোগের দুটি মামলায় জামিন শুনানি অনুষ্ঠিত হয়। আদালত শুনানি শেষে তার জামিন আদেশ দেন।

আইনজীবী আরও বলেন, আখতার হোসেনের বিরুদ্ধে মোট ছয়টি মামলা ছিল। এর মধ্যে কয়েকটি মামলা থেকে তিনি খালাস পেয়েছেন। আজ নতুন করে আরও দুটি মামলায় জামিন পেলেন

 


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি