ক্যালিফোর্নিয়ার গাঁজার খামার অভিযানে ৩৫০ অবৈধ অভিবাসী গ্রেপ্তার

মিনারা হেলেন: রবিবার রাতে ক্যালিফোর্নিয়ার দুটি গাঁজা খামারে চালানো অভিযানে ৩৫০ জনের বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এবং ১৪ জন অভিবাসী শিশুকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)।
গত সপ্তাহের শেষ দিকে, ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)-এর কর্মকর্তারা ক্যালিফোর্নিয়ার কামারিলো এবং কার্পিন্টেরিয়ার দুটি গাঁজা খামারে অভিযান চালান। অভিযান শুরুর পরপরই ডেমোক্র্যাটদের কাছ থেকে তীব্র সমালোচনা আসে। তারা অভিযোগ করে, এসব অভিযান খামারের শ্রমিকদের টার্গেট করছে। তবে ট্রাম্প প্রশাসন এই অভিযোগ অস্বীকার করেছে।
ডিএইচএস-এর নতুন হালনাগাদ তথ্যে জানানো হয়েছে, মোট গ্রেপ্তারকৃত অবৈধ অভিবাসীর সংখ্যা বেড়ে ৩৬১ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে অনেকের বিরুদ্ধেই ধর্ষণ, সিরিয়াল চুরি, ‘হিট অ্যান্ড রান’, এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর (ডিইউআই) মতো অপরাধের রেকর্ড রয়েছে। শুক্রবারের প্রতিবেদন অনুযায়ী ১৪ জন শিশুকে উদ্ধার করা হয়েছে, এই সংখ্যাটি অপরিবর্তিত রয়েছে।
ডিএইচএস এক বিবৃতিতে জানায়, এই অভিযান ট্রাম্প প্রশাসনের আমলে অন্যতম বৃহৎ অভিযানে পরিণত হচ্ছে এবং আমরা এখনও শুরুর পর্যায়ে রয়েছি।
রবিবার রাতে ফক্স নিউজে এক সাক্ষাৎকারে ডিএইচএস-এর সহকারী সচিব ট্রিসিয়া ম্যাকলাফলিন নতুন এই পরিসংখ্যান তুলে ধরেন এবং গ্রেপ্তারকৃতদের 'ভয়ংকর অপরাধমূলক ইতিহাস' তুলে ধরেন।
তিনি বলেন, আমরা এমন ৩৬১ জন অবৈধ অভিবাসীকে আটক করেছি, যাদের অপরাধের তালিকায় রয়েছে অপহরণ, শিশু নিপীড়ন, ধর্ষণ, ধারাবাহিক চুরি, ও হিট অ্যান্ড রান। এরা কেউই আমাদের সমাজে বেআইনিভাবে থাকার উপযুক্ত নয়, বিশেষ করে শিশুদের আশেপাশে তো নয়ই।
ডিএইচিএস জানায়, তারা দুইটি খামারের বিরুদ্ধেই ফৌজদারি অনুসন্ধান পরোয়ানা পেয়েছিল। শিশু অভিবাসীদের জোরপূর্বক শ্রম, মানবপাচার ও শোষণের আশঙ্কায় এসব অভিযান চালানো হয়।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি।এসএমআপনি এগুলোও পছন্দ করতে পারেন
ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা
যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি মানলেই ইরানও থাকবে অঙ্গীকারে: পেজেশকিয়ান
সঙ্গীত একাডেমি