১৬ এপ্রিল ২০২৬

ক্যালিফোর্নিয়ায় অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি তরুণ প্রকৌশলীর মৃতদেহ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৮:২২ পিএম
ক্যালিফোর্নিয়ায় অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি তরুণ প্রকৌশলীর মৃতদেহ উদ্ধার

বাংলাদেশি বংশোদ্ভুত তরুণ প্রকৌশলী শাকিব আলী

ছাবেদ সাথী: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মেরিনা ডেল রে-এর একটি অ্যাপার্টমেন্ট ভবন থেকে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতার ছেলের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। বাংলাদেশি বংশোদ্ভুত তরুণ প্রকৌশলী শাকিব আলী (৩২) উক্ত অ্যাপার্টমেন্টে একাই বসবাস করতেন বলে জানা গেছে। তার রহস্যজনক মৃত্যুরর কারণ এখনো জানা যায়নি। তবে হার্ট অ্যাটাক বলে অনেকেই ধারণা করছেন। নিহত শাকিব জর্জিয়া অঙ্গরাজ্যের সুপরিচিত চিকিৎসক, আটলান্টা প্রবাসী আওয়ামীলীগ নেতা ও ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)’র কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী মানিক  ও শাকিরা আলী বাচ্চির একমাত্র ছেলে।    
বিস্বস্ত একটি সুত্র জানায় ছেলের সঙ্গে প্রায় প্রতিদিনই  যোগাযোগ ডা.মানিক ও তার স্ত্রী শাকিরা আলী বাচ্চির। গত ৩/৪ দিন ধরে ছেলেকে  ফোন করে ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। এতে তাদের মনে নানা সন্দেহ দেখা দেয়। সোমবার সকালে ক্যালিফোর্নিয়ার মেরিনা ডেল রে-এর ছেলের অ্যাপার্টমেন্টে গিয়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
শাকিব পেশায় একজন আমাজন-এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার। চাকুরির সুবাদে মাত্র ৬ মাস আগে তিনি ক্যালিফোর্নিয়ায় পাড়ি জমান।  

আরও পড়ুন: ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
প্রকৌশলী শাকিব আলীর অকাল মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের নেতাকর্মী, জর্জিয়া বাংলাদেশ সোসাইটি ও  ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)’র কর্মকর্তারা পৃথক পৃথকভাবে শোক প্রকাশ করেছেন। 

ঈদের দিনে বাবা-মার সঙ্গে শাকিব 

শাকিব আলীর মৃত্যুতে জর্জিয়াসহ গোটা যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। জর্জিয়া বাংলাদেশ সোসাইটির সভাপতি আরেফিন বাবুল দুঃসময়ে আলী পরিবারকে সাহায্য করতে ইতোমধ্যে লস অ্যাঞ্জেলেসের পথে রওয়ানা দিয়েছেন দিয়েছেন বলে জানা গেছে। 
এদিকে, লস অ্যাঞ্জেলেসে ৪০তম ফোবানা সম্মেলনের  চেয়ারপারসন রবিউল করিম বেলাল, নির্বাহী সচিব খালেদ আহমেদ রউফ, সহ-সভাপতি মোহাম্মদ রহমান জহির, আহবায়ক ড. জয়নুল আবেদীন,আহবায়ক কমিটির প্রেসিডেন্ট মোয়াজ্জেম চৌধুরী, সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ ইকবাল, সাবেক চেয়ারপারসন অ্যাটর্নি মোহাম্মদ আলমগীর, রেহান রেজা, মাসুদ চৌধুরী রব, জসিম উদ্দিন, সহ-সচিব এন্থনি পিউস গোমেজ, নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ মাহিন উদ্দিন দুলাল  শাকিব আলীর মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। 
 * কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি