৪ এপ্রিল ২০২৬

লালমনিরহাটে পৃথক অভিযানে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লালমনিরহাটে পৃথক অভিযানে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার

মামুনুর রশিদ (মিঠু), লালমনিরহাট থেকে : লালমনিরহাটে অভিযান চালিয়ে চুলের কৃত্রিম খোঁপা থেকে একশ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় কলি আক্তার নামে একজনকে আটক করা হয়েছে।

শনিবার সকালে সদর উপজেলার সাঁকোয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। কলি লালমনিরহাট পৌরসভার টেলিফোন ভবন এলাকার হাসান আলীর মেয়ে। সদর থানার ওসি মাহফুজ আলম জানান, চুলের খোঁপায় করে এক নারী ইয়াবা পাচার করছেন এমন সংবাদে সাঁকোয়া বাজার এলাকায় অভিযান চালানো হয়। তখন তল্লাশি করে কলি আক্তারের চুলের খোঁপা থেকে একশ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপরদিকে সদর উপজেলার তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় অভিযান চালানো হয়।

এ সময় কুড়িগ্রাম থেকে বগুড়াগামী একটি বাসে তল্লাশি চালিয়ে যাত্রী রিপন ও শাহিনুজ্জামানের কাছে চার হাজার ইয়াবা পাওয়া যায়। পরে তাদের আটক করা হয়। এছাড়া একই এলাকায় অপর একটি অভিযানে ৫০টি ইয়াবাসহ মুকুল মিয়া নামে আরেকজনকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটকদের বিরুদ্ধে পৃথক মামলা করা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি