লায়ন্স ক্লাব অব চিটাগাং এবং লিও ক্লাব অব চিটাগাং এর প্রথম স্থান অর্জন"
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
এম এ আহমেদ আরমান, উত্তর চট্টগ্রাম প্রতিনিধি: (২০১৮-২০১৯) সেবাবর্ষে সর্বোচ্চ সংখ্যক সেবামূলক কার্যক্রম এর ভিত্তিতে লায়ন্স ক্লাব অব চিটাগাং এবং লিও ক্লাব চিটাগাং প্রথম স্থান অর্জন করে দৃষ্টান্ত স্থাপন করেছে। (২০১৮ -২০১৯) সেবাবর্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং এর সভাপতিত্ব করেন লায়ন সাধন কুমার ধর এবং লিও ক্লাব অব চিটাগাং এর সভাপতিত্ব করেন লিও রাহুল লালা।
ক্লাবের এই ঈর্ষনীয় সাফল্য এর জন্য সকলের টীম ওয়ার্ক গুরুত্বপূর্ণ অবদান রাখেন এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত রেখে আরও বিশেষ বিশেষ কার্যক্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানান লিও ক্লাব অব চিটাগাং এর সভাপতি লিও রাহুল লালা। তিনি লায়ন্স ক্লাব অব চিটাগাং ও লিও ক্লাব অব চিটাগাং এর সকল সদস্যদের, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া, প্রিন্ট
মিডিয়া এবং সাংবাদিক লিও আহমেদ আরমান ভাইকে বিশেষভাবে ধন্যবাদ জানান।
আগামী সেবাবর্ষে ও ক্লাব তার শিরোপা ধরে রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং সকলের সহযোগীতা কামনা করেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি