লকডাউন নয় বিধিনিষেধ আসছে : স্বাস্থ্যমন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: সারাদেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণের হার ফের বেড়ে যাওয়ায় এখনই লকডাউন না দিলেও বেশ কিছু বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে সরকার।
এদিকে সোমবার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ ইস্যুতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, টিকা ছাড়া কেউ রেস্টুরেন্টে খেতে পারবে না। খাওয়ার আগে তাকে টিকার সার্টিফিকেট দেখাতে হবে।
আরও পড়ুন > দেশে ওমিক্রন ছড়াতে পারে মার্চ-এপ্রিলে : স্বাস্থ্য অধিদফতর
তিনি বলেন, সার্টিফিকেট দেখানোর পর হোটেল কর্তৃপক্ষ তাকে এন্টারটেইন করবে। তানা হলে হোটেল মালিককেও জরিমানা দিতে হবে। এ বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, গণপরিবহনে যাত্রী চলাচলের ক্ষেত্রে নির্ধারিত আসনের চেয়ে কম যাত্রী পরিবহনের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. লোকমান হোসেন মিয়া, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন, তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহেনুর মিয়া। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি