লকডাউনে বন্ধ থাকবে সব ব্যাংক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ১৪ এপ্রিল শুরু হতে যাওয়া লকডাউনে বন্ধ থাকবে সব তফসিলি ব্যাংক। তবে সব কর্মকর্তা, কর্মচারীকে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে।
সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশনের প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেয়া হয়েছে। বলা হয়, কাস্টমসের সুবিধার্থে দেশের বন্দর এলাকার শাখা, উপশাখা খোলা রাখা যাবে। এক্ষেত্রে প্রয়োজনীয় সংশ্লিষ্ট অনুমোদিত ডিলার শাখা এবং ব্যাংকের প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ সীমিত সংখ্যক জনবল দিয়ে পরিচালনা করা যাবে।
এছাড়া এটিএম ও কার্ডের মাধ্যমে লেনদেন চালু রাখতে বুথে পর্যাপ্ত নোট রাখা এবং ইন্টারনেট ব্যাংকিং সুবিধা চালু রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি