৪ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুর পৌরসভার ২৮০ কর্মকর্তা-কর্মচারী পেলেন বকেয়া বেতন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুর পৌরসভার ২৮০ কর্মকর্তা-কর্মচারী পেলেন বকেয়া বেতন
সুলতানা মাসুমা,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌরসভায় ২শ ৮০ জন কর্মকর্তা-কর্মচারীর ৪৫ লাখ টাকা বকেয়া বেতন দেয়া হয়েছে। নব-নির্বাচিত পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে কর্মকর্তা-কর্মচারীদের হাতে বেতনের চেক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার সচিব মো. আলাউদ্দিন, নির্বাহী প্রকৌশলী আবুল বাশার, সহকারী প্রকৌশলী একেএম সামছুদ্দিন প্রমুখ। প্রসঙ্গত : লক্ষ্মীপুর পৌরসভায় দীর্ঘ সাত মাস পৌর তহবিলে টাকা না থাকায় কর্মকর্তা-কর্মচারীরা বেতন পায়নি। শপথ গ্রহণের পর কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন দেয়ার ঘোষনা দেন মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। জানতে চাইলে পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, দীর্ঘ সাত মাস পৌর তহবিলে অর্থ না থাকায় বেতন পায়নি কর্মকর্তা-কর্মচারীরা। এতে মানবেতর জীবন যাপন করতে হয়েছে অনেক কর্মচারীর। আমি নির্বাচিত হওয়ার পর তাদেরকে বেতন দেয়ার পদক্ষেপ গ্রহণ করি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি