লক্ষ্মীপুর সদর উপজেলার ১৫ টি ইউনিয়নে নির্বাচিত হলেন যারা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: গতকাল ছিল ২৬শে ডিসেম্বর ২০২১ লক্ষ্মীপুর জেলার ১৫ টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৩ টি ইউনিয়ন পরিষদে ইভি এম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়েছে ও১২ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছে।
নির্বাচন উপলক্ষে মিছিল-মিটিং, প্রচারনা,ধাওয়া পাল্টা ধাওয়া সর্বশেষে আকাঙ্খিত ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।কেন্দ্রগুলিতে প্রশাসন, পুলিশ, র্ ্যাব,আনসার, ও আইনশৃংখলা বাহিনীর সহযোগিতায় ভোট গ্রহন সুসম্পন্ন হয়।সাধারণ জনগনের মধ্যে ভোটকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।ভোটারর লাইনে দীর্ঘক্ষন দাড়িয়ে ভোট প্রদান করেছে।নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।ভোট শুরু হয় সকাল ৮. ০০ টায়এবং শেষ হয় বিকাল ৪.০০টায়।লক্ষ্মীপুরের জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দ বলেন,প্রশাসনের সহযোগিতায় ভোট সুষ্টু নিরপেক্ষ ভাবে সুসম্পন্ন হবে।
জনগন এই আশ্বাসে আশাবাদি ছিলো।প্রশাসনিক সহযোগিতায় ভোট গ্রহন সুসম্পন্ন হয়েছে।কোন কোন কেন্দ্রে বিচ্ছিন্ন ভাবে অপ্রীতিকর ঘটনাও ঘটেছে।আবার কোন কোন কেন্দ্রে নিজের প্রভাব প্রতিপত্তির অপব্যাবহার করে কেন্দ্র দখলের অপপ্রচষ্টাও কোন কোন প্রার্থী করেছেন।বাংলা প্রেসের জেলা প্রতিনিধি ইউনিয়ন পরিষদের ভোট কেন্দ্র পর্যবেক্ষন করে দেখেন,কোন কোন ভোট কেন্দ্র অরক্ষীত ছিলো ভোটারের সংখ্যা অনেক বেশি ছিলো।আবার কোন কোন কেন্দ্রে ভোট গ্রহনের কক্ষের স্বল্পতা ছিলো।যার ফলে ভোটারদের দীর্ঘক্ষন লাইনে দাড়িয়ে থাকতে হয়েছে।ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।
ফলে ভোট গ্রহনের ক্ষেত্রে ভোট গ্রহনে সংস্লিষ্ট কর্মকর্তাদের হিমসীম খেতে হয়েছে।অনেক পিজাইডিং অফিসার অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ,ভোট গ্রহনের ক্ষেত্রে বদ্ধ পরিকর ছিলেন। ভোট গ্রহনে সংশ্লিষ্ট ব্যাক্তি গণ তাদের দায়িত্ব পালনে চেষ্টা করেছেন। লক্ষ্মীপুর জেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়াী ইউনিয়ন চেয়ারম্যানের নাম ও তালিকা নিচে দেয়া হলোঃ
১নং উঃ হামছাদী, বিদ্রোহী নজরুল
৭নং বশিকপুরে, স্বতন্ত্র মাহফুজ
৯নং উওর জয়পুর, নৌকা মিজানুর রহমান
১০নং চন্দ্রগন্জ, বিদ্রোহী নুরুল আমিন
১১নং হাজিরপাড়ায়, বিদ্রোহী বাবুল পাটোয়ারী
১২নং চরশাহী, নৌকা জাহাঙ্গীর আলম রাজু
১৩নং দিঘলী, বিদ্রোহী ইসমাইল হোসেন
১৪নং মান্দারীতে, বিদ্রোহী রুবেল পাটোয়ারী
১৬ নং শাকচর, নৌকা মাহফুজুর রহমান মাষ্টার
১৭নং ভবানীগঞ্জে, বিদ্রোহী সাইফুল হাসান রনি
১৮ নং কুশাখালী, স্বতন্ত্র সালাউদ্দিন মানিক
২০নং চর রমনী মোহন আবু ইউসুফ ছৈয়াল, নৌকা
২১নং টুমচর নৌকা নুরুল আমিন লোলা
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি