লক্ষ্মীপুরে আদালত ভবন থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর থেকে: লক্ষ্মীপুরে দায়রা জজ আদালতের ছয়তলা ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। গত ২৪ মার্চ দুপুরে রাকিব হোসেন রোমান নামের ওই যুবক ফেসবুক লাইভে এসে তার আত্মহত্যার বিষয়টি ঘোষনা দেন। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
রাকিব পৌরসভার ১ নং ওয়ার্ড উত্তর মজুপুরের মটকা মসজিদ এলাকায় ভাঙারি ব্যবসায়ী। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর ১২ টার দিকে হঠাৎ এক লোককে লক্ষীপুর জেলা দায়রা জজ আদালতের ৬ তলা ভবন থেকে লাফ দিয়ে নীচে পড়তে দেখেছেন। এ ঘটনাটি লক্ষ্মীপুরে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি