লক্ষ্মীপুরে আকিজ লাইফ ইন্সুরেন্স পিএলসি এর জেলা সমন্বয় সভা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সুলতানা মাসুমা,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: আকিজ গ্রুপ হচ্ছে বাংলাদেশের অন্যতম বৃহত্তম ব্যবসায়ী প্রতিষ্ঠান। এই ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে টেক্সটাইলস, সিরামিক, প্রিন্টিং, প্যাকেজিং, ঔষধ সহ আরো অনেক খাত।আকিজ গ্রুপ প্রতিষ্ঠিত হয় শিল্পপতি শেখ আকিজ উদ্দিন কর্তৃক।
আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী আকিজ গ্রুপের নতুন সংযোজন আকিজ তাকাফুল লাইফ ইন্সুরেন্স পি এল সি এর জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয় লক্ষ্মীপুর জেলায়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক শাহাবুদ্দিন ডিজিএম লক্ষ্মীপুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দত্তপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক সুলতানা মাসুমা বানু।বিশেষ অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মোঃ নাসির উদ্দিন। (এক্সেকিউটিভ ডিরেক্টর আকিজ তাকাফুল) বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলমগীর হোসেন জিএম নোয়াখালী ডিভিশন। এই সভায় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ মমিন উল্লাহ এজিএম লক্ষ্মীপুর। আরো উপস্থিত ছিলেন শিক্ষক, সাংবাদিক, ব্যাংক কর্মকর্তা, চিকিৎসক সহ লক্ষীপুর শহরের আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান আলোচক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি তে বীমা করলে ৬টি মৌলিক সুবিধা পাওয়া যাবে। মেয়াদ শেষে মুনাফা সহ ফেরত পাওয়া যায় বিনিয়োগ সুবিধা পাওয়া যায়।
তাছাড়া ও এই কোম্পানির মাধ্যমে বেকার সমস্যার সমাধান করা যাবে।বেকারত্ব দূরীকরণে সুদ মুক্ত অর্থনীতি ব্যবস্থার সম্প্রসারণ সর্বোপরি অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এই কোম্পানি কাজ করে যাবে। লক্ষ্মীপুর জেলায় আকিজ তাকাফুল লাইফ ইন্সুরেন্স পিএলসি এর জেলা সমন্বয় সভা সফল ভাবে সম্পন্ন হয়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি