৩ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে সনাকের মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে সনাকের মানববন্ধন
সুলতানা মাসুমা।লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ আজ ৯ই ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। দুর্নীতি মানব উন্নয়নকে শুধু অবমূল্যায়নই করেনা, সার্বিকভাবে টেকসই উন্নয়নকে বাধাগ্রস্ত করে।দুর্নীতির বিরুদ্ধে একসাথে; সবার, অধিকার,সবার দায়িত্ব দুর্নীতিকে না বলুন। এ প্রতিপাদ্যে এবছর এই দিবসটি উদযাপন করেছে টিআইবি। দুর্নীতি সমাজের সকল স্তরকে ক্ষতিগ্রস্ত করে, তাই সকলে মিলেই এটি কে প্রতিহত করতে হবে। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস এর গুরুত্ব ও তাৎপর্য তরুণদের মাঝে ছড়িয়ে দিতে ঢাকা সহ৪৫টি সনাক এলাকায় মানববন্ধনের আয়োজন করা হয়।লক্ষ্মীপুর জেলাতেও আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গনে মানববন্ধন করেন সচেতন নাগরিক কমিটি (সনাক)।

আরও পড়ুন> বিএনপি আন্দোলন করে কোন লাভ হবে না : লক্ষ্মীপুরে হানিফ

সনাক সভাপতি প্রফেসর জেডএম ফারুকীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সনাক সদস্য প্রফেসর রফিকুল আহসান, আবুল মোবারক ভূঁইয়া, বনশ্রী পাল চৌধুরী, কার্তিক সেন গুপ্ত, সুলতানা মাসুম বানু প্রমুখ।বক্তারা বলেন দুর্নীতির কারণেই এদেশে টেকসই উন্নয়ন হচ্ছে না। অফিস-আদালতের সাধারণ জনগণ হয়রানির শিকার হচ্ছে দুর্নীতির কারণেই। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা ভুলেই যান জনগণের করের টাকায় তারা বেতন পান। দেশের সাধারণ জনগণের হয়রানি রোধকল্পে দেশের উন্নয়নকল্পে অবশ্যই সম্মিলিতভাবে দুর্নীতি বন্ধ করতে হবে ।এবং দুর্নীতিকে না বলতে হবে । এছাড়াও উপস্থিত ছিলেন, টিআইবি এরিয়া কো-অর্ডিনেটর বেল্লাল হোসেন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি