৪ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের মতবিনিময় সভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের মতবিনিময় সভা
সুলতানা মাসুমা,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: মদ্রাসা সহ সকল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করন, সহকারী অধ্যাপক হতে অনুপাত প্রথা বাতিল, সম্মানজনক বাড়ি ভাড়া ও পূর্ণাঙ্গ উৎসব ভাতার দাবিতে লক্ষ্মীপুরে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে লক্ষ্মীপুর আলিয়া মাদরাসা হলরুমে জেলা শাখার আয়োজনে এ মতবিনিময় সভা হয়। সভায় জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফিরোজ আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ হারুন অর রশিদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের মহাসচিব মোঃ শান্ত ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য মোঃ ফখরুল ইসলাম, কে এম শামীম, এলিন তালুকদার, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি কামরুন্নাহার, যুগ্ম মহাসচিব জহিরুল হক, প্রচার সম্পাদক জসিম উদ্দিন, শিক্ষক প্রশিক্ষন সম্পাদক ইউসুফ ভূঁইয়া, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সালেহ উদ্দিন, ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক মোঃ জিয়া উদ্দিন। এছাড়াও জেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি