লক্ষ্মীপুরে বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ, আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সুলতানা মাসুমা লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের চররমনী মোহন এলাকায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী কামাল ও কবির হোসেন নামের দুই যুবকের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৭ আগস্ট) দুপুরে বৃদ্ধাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভুক্তভোগী ওই নারী বাড়িতে তার ছেলের বৌয়ের সাথে থাকেন। শুক্রবার দিবাগত রাতে বাড়ির বাইরে টয়লেট থেকে ফেরার পথে মুখোশ পরিহিত অবস্থায় কবির ও কামাল তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় বৃদ্ধার চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। পরে বিষয়টি জানাজানি হলে শনিবার দুপুরে বৃদ্ধাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ।
এনিয়ে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, বৃদ্ধার শারীরিক অবস্থা খারাপ। তার রক্তক্ষরণ হচ্ছিলো। হাসপাতালে এখন তার চিকিৎসা চলছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুপুরে বৃদ্ধাকে ধর্ষণের খবর পেয়ে পুলিশ প্রয়োজনীয় পরীক্ষা নীরিক্ষা করে তাকে সদর হাসপাতালে ভর্তি করে। তিনি এখন চিকিৎসাধীন আছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
বিপি<> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি