লক্ষ্মীপুরে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর মাদ্রাসা শিক্ষকের পলায়ন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর থেকে: লক্ষ্মীপুরে চতুর্থ শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের পর গ্রাম ছেড়ে পালিয়েছে লম্পট শিক্ষক জাহিদুল ইসলাম সাদ্দাম। সাদ্দামের গ্রেফতার ও ফাঁসির দাবিতে ফুঁসে উঠেছে গ্রামবাসী। সোমবার বিকেলে দক্ষিণ হামছাদী ইউনিয়নের নন্দলালপুর গ্রামে ন্যাক্কার জনক এ ঘটনাটি ঘটে। এই ঘটনার প্রতিবাদে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ভিলেজ কেয়ার ফাউন্ডেশন। মানববন্ধনে বক্তব্য দেন পালেরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি নাজমুল করিম টিপু, ভিলেজ কেয়ারে ফাউন্ডেশনের উপদেষ্টা আতিকুর রহমান সাজু, সভাপতি আল আমি্ সাবেক সভাপতি কাউসার উজ্জল চৌধুরী অসংখ্য নারী-পুরুষ অসংখ্য নারী-পুরুষ এই প্রতিরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এসময় তারা বলেন, অপরাধী যেই হোক তাকে অচিরেই দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি