লক্ষ্মীপুরে দিঘলী ইউনিয়নে নির্বাচনী সহিংসতা, আহত ২
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সুলতানা মাসুমা লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ১৩ নং দিঘলী ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সালাউদ্দিন চৌধুরী জাবেদ ও সতন্ত্র প্রার্থী আলতাফ হোসেন খানের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
রবিবার সন্ধ্যায় দিঘুলী বাজারে এ সহিংস ঘটনায় আরিফুল ইসলাম নামে নৌকার সমর্থক আহত হয়। পরে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা সেবা দেওয়া হয়। শ্রমিকলীগ নেতা মামুন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান।
এসময় উভয় পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করে। সতন্ত্র প্রার্থী আলতাফ হোসেন খান জানান, বাজারে টাকা লেনদেনের ঘটনায় হাতাহাতির ঘটনা ঘটে বলে শুনেছি, তবে তা নির্বাচনী মারামারি বলছেন কেউ কেউ।
অন্যদিকে নৌকার সমর্থকরা বলেন, আমাদের কর্মীদের উপর ঘোড়া সমর্থকরা হামলা করছে, আমরা এ ঘটনায় আমরা মামলা করব।
বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি