লক্ষ্মীপুরে ফ্রেশ সিমেন্টের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: দেশের অন্যতম বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অন্যতম ব্র্যান্ড ফ্রেশ সিমেন্টের বার্ষিক খুচরা পর্যায়ে বিক্রেতা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরের ঐতিহ্য কনভেনশন হলে বিক্রয় সম্মেলনে উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র জেনারেল ম্যানেজার শাহ জামাল শিকদার, ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রি লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার ( ব্রান্ড) কাজী মোঃ মহিউদ্দিন, ফ্রেশ সিমেন্টের অন্যতম ডিলার ( রামগঞ্জ) মোবারক উল্যা ও মার্কেটিং ম্যানেজার পিয়াস দাস সহ কোম্পির বিক্রয় প্রতিনিধিবৃন্দ।
সম্মেলনে ফ্রেশ সিমেন্টের আরো সম্প্রসারণ ও বাজারে পণ্যটির ব্যপক প্রসারে আলোচনা করা হয়।পরে মধ্যহ্ন ভোজ শেষে খুচরা বিক্রেতাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি