লক্ষ্মীপুরে গাঁজাসহ আটক ১
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সুলতানা মাসুমা লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর শহরের লামচরি পুরাতন গো হাটা সড়কের পাশে দুলাল স্টোরের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে ২৫০ গ্রাম গাঁজাসহ আবুল কালাম পাটোয়ারী (৩৫) কে আটক করে। সেই একই এলাকার মৃত সামছুল ইসলামের পুত্র।
এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো: আসাদুজ্জামান সাংবাদিকদের জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ আবুল কালাম কে আটক করা হয়।
পরে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার অমিত কুমার বিশ্বাস এক রায়ে আবুল কালামকে ২০ দিনের কারাদণ্ড ও নগদ ১০০ টাকা জরিমানা আদায় করার নির্দেশ দেয়। তাকে পুলিশের মাধ্যমে বিকেলে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
বিপি>< আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি