লক্ষ্মীপুরে জেলা পুলিশ সুপার দাবা লীগ উদ্বোধন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে জেলা পুলিশ সুপার দাবা লীগ ২০২১ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় স্টেডিয়াম হলরুমে আনুষ্ঠানিকভাবে এ লীগের উদ্বোধন করা হয়। লীগে জেলার ৬টি থানার ১৪টি দল অংশগ্রহন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মংনেথোয়াই মার্মার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে লীগের উদ্বোধন করেন পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান।
লীগ পরিচালনা কমিটির সদস্য সচিব রাজু হাসানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, লীগ পরিচালনা কমিটির আহবায়ক ফরিদা ইয়াসমীন লিকা, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারন সম্পাদক জাকির হোসেন ভুঁইয়া আজাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন, রায়পুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শিপন বড়ুয়া, রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদ হোসেন, রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলাইমান, কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেহ উদ্দিন, চন্দ্রগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল হক প্রমুখ
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন