৪ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে করোনা উপসর্গ নিয়ে শিশু ও যুবকের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লক্ষ্মীপুরে করোনা উপসর্গ নিয়ে শিশু ও যুবকের মৃত্যু

লক্ষ্মীপুর থেকে সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে করোনা উপসর্গ নিয়ে সাথী আক্তার (৫) নামে এক শিশু ও মো. জসিম উদ্দিন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। জানা যায়, রবিবার ভোর রাতে রামগতি উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের বালুরচরের নিজ বাড়িতে জ্বর-সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে মো. জসিম উদ্দিনের মৃত্যু হয়। নিহত জসিম ওই এলাকার আব্দুল অদুদের ছেলে।

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামনাশিস মজুমদার জানান, গত ১০-১২ দিন ধরে জসিম জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এক সপ্তাহ আগে তিনি স্থানীয় এক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের কাছে চিকিৎসার জন্য যান। করোনা উপসর্গ দেখে ওই সময় চিকিৎসক তাকে করোনা পরীক্ষার পরামর্শ দিলেও তিনি তা করেননি। পরে রবিবার ভোর রাতে শ্বাসকষ্ট বেড়ে জসিমের মৃত্যু হয়।

করোনা পরীক্ষার জন্য জসিমের মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম। রামগতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান জানান, এ ঘটনায় ওই যুবকের বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে। এদিকে লক্ষ্মীপুরের কমলনগরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সাথী আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরপাগলা এলাকার নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত সাথী ওই এলাকার কামাল হোসেনের মেয়ে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের জানান, শিশুটি দুই দিন আগে শ্বসকষ্টসহ জ্বর ও সর্দি-কাঁশিতে আক্রান্ত হয়। শ্বাসকষ্ট বেড়ে গিয়ে রোববার সকালে তার মৃত্যু হয়। করোনার উপসর্গ থাকায় উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বিআইটিআইডিতে পাঠায়। এ ঘটনার মৃত শিশুর বাড়িটি লকডাউন করে দেওয়া হয়েছে বলেও জানান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি