লক্ষ্মীপুরে মানবতাই ধর্ম স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সুলতানা মাসুমা,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন মানবতাই ধর্ম স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের ফুড গার্ডেন চাইনিজ রেষ্টুরেন্টে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। একই সাথে অসহায় ও সুবিধাবঞ্চিতদের জন্য শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধনও করা হয়।
অনুষ্ঠানে লক্ষ্মীপুর সরকারি কলেজের প্রাক্তণ অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি শংকর মজুমদারের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) সাবেক অতিরিক্ত পরিচালক এম শামছুল আমিন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমীন লিকা, কৃষি বিপণন অধিদপ্তরের জেলা মার্কেটিং কর্মকর্তা মোঃ মনির হোসেন, হামদর্দ নোয়াখালী জোনের সিনিয়র জোনাল ম্যানেজার মোঃ নুর আলম, সংগঠনের উপদেষ্টা এড. প্রহলাদ সাহা রবি, পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর খালেদ মোঃ আলামিন প্রমুখ ।
এছাড়াও উপস্থিত ছিলেন, মহিলা ঐক্য জোটের জেলা সাধারন সম্পাদক ভানু নাগ, লক্ষ্মীপুর কেয়ার এডুকেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ, হামদর্দ লক্ষ্মীপুর জোনের জোনাল ম্যানেজার মিজানুর রহমান সিদ্দিকী, সংগঠনের সাধারন সম্পাদক বিপুল দাস সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও অন্যান্য সদস্যবৃন্দ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি