লক্ষ্মীপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আসিফ মাহমুদ (২২) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে সদর উপজেলার মাছিমনগর গ্রামে লক্ষ্মীপুর-রামগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আসিফ লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার মৃত আবুল খায়েরের ছেলে। তিনি চট্টগ্রামের একটি কলেজে স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
পরিবার ও স্থানীয়রা জানায়, মোটরসাইকেল চালিয়ে রামগঞ্জ থেকে জেলা শহরের দিকে আসছিলেন আসিফ। ঘটনাস্থল এলে তিনি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারান। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, আসিফকে আমরা মৃত পেয়েছি। হাসপাতাল আনার আগেই তিনি মারা যান। পরে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে যায়।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, ঘটনাটি শুনেছি। তবে কারো কোনো অভিযোগ ছিল না।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি