৪ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে নতুন বই পাচ্ছে ১১লাখ শিক্ষার্থী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে নতুন বই পাচ্ছে ১১লাখ শিক্ষার্থী
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: নতুন শিক্ষাবর্ষে সারাদেশের মতো লক্ষ্মীপুরে শুরু হয়েছে বই উৎসব। এবছর জেলায় প্রাথমিক ও মাধ্যমিকের ১০ লাখ ৯০ হাজার ৫১২ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হচ্ছে নতুন বই । শনিবার (১ জানুয়ারি) জেলার প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে শুরু হয়েছে নতুন বই বিতরণ। বছরের প্রথম দিনে নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা শিক্ষার্থীরা। বিদ্যালয় প্রাঙ্গণে সামাজিক দূরত্ব নিশ্চিত করে শিক্ষার্থীদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে এ বই বিতরণ করা হয়। এদিন বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহের নিগার, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মতিন প্রমুখ। অপরদিকে, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা মোনায়েম সহ জেলা পুলিশের কর্মকর্তাগণ। জেলা প্রশাসন সূত্র জানায়, জেলা সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলায় ৭৩২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের নয় লাখ এক হাজার ৫১২ জন শিক্ষার্থীকে নতুন বই দেওয়া হচ্ছে। এ পাঁচ উপজেলার মাধ্যমিক পর্যায়ের প্রায় প্রায় ১ লক্ষ ৮৯ হাজার শিক্ষার্থী নতুন বই পাবে   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি