৪ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে অপহরণের ১৪ ঘন্টা পর স্কুল ছাত্রী উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে অপহরণের ১৪ ঘন্টা পর স্কুল ছাত্রী উদ্ধার
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে (১২) অপহরণের ১৪ ঘন্টার মধ্যে উদ্ধার ও মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এদিকে ভিকটিম ছাত্রীকে আদালতে হাজির করে ২২ ধারায় জবানবন্দি নেওয়া হয়। সোমবার দুপুরে (০৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তহিদুল ইসলাম। গ্রেপ্তারকৃত প্রধান আসামি মো. জহুরুল আলম তিহান (১৬) চন্দ্রগঞ্জ ইউপির পশ্চিম লতিফপুর গ্রামের নূরআলম স্বপনের ছেলে। পুলিশ জানায়, তিহান নিজ এলাকায় একটি কিশোর গ্যাংয়ের প্রধান। তার নেতৃত্বে গঠিত ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা দীর্ঘদিন যাবত স্কুলগামী ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিল। এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার (০৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে চন্দ্রগঞ্জস্থ আফজাল রোডের মোড় থেকে জহুরুল আলম তিহান ও তার সহপাঠী ৫/৬ জন মিলে ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। অপহৃত ছাত্রী তার মা-বাবাসহ স্থানীয় একটি বহুতল বিশিষ্ট বাড়িতে ভাড়ায় বসবাস করে আসছিলেন। তাদের পৈত্রিকবাড়ি চাটখিল থানা এলাকায়। পরে প্রযুক্তির মাধ্যমে র‌্যাব-১১ এর সহায়তায় পুলিশ সোনাইমুড়ি থানাধীন আমিশাপাড়া এলাকার জনৈক কাউছার মিয়ার পাকা দালান থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধারসহ ঘটনার প্রধান আসামি তিহানকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে ভিকটিম স্কুলছাত্রীর পিতা বাদি হয়ে চন্দ্রগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০২০ এর ৭/৩০ ধারায় মামলা দায়ের করেন। এতে মো. রাসেল (২০), মো. ওমর (১৯)সহ অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামি করা হয়েছে। চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তহিদুল ইসলাম জানিয়েছেন, অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার পূর্বক আদালতে ২২ ধারায় জবানবন্দি নিয়ে তাকে তার পিতার জিম্মায় দেওয়া হয়েছে। এছাড়া মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ ও অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি