লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর উপহার কম্বল পেল ৫ হাজার শীতার্ত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সুলতানা মাসুমা,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে লক্ষ্মীপুরে ৫ হাজার শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে লক্ষ্মীপুর বাস টার্মিনাল এলাকায় কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। পরে বিভিন্ন ওয়ার্ডে শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় করোনা রোধে সকলকে মাস্ক পরিধানসহ সরকারি বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেওয়া হয়।
লক্ষ্মীপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার ভূঁইয়া মাসুম কম্বলগুলো শীতার্তদের গায়ে জড়িয়ে দেন। করোনামুক্ত হয়েই তিনি প্রধানমন্ত্রীর উপহার কম্বল নিয়ে শীতার্তদের শীত নিবারণে কম্বল বিতরণের উদ্যোগ নেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি