৪ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর উপহার পেলো প্রায় ৫’শ জেলে সদস্য

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর উপহার পেলো প্রায় ৫’শ জেলে সদস্য
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রী’র উপহার পেলো প্রায় ৫’শ পরিবার। লক্ষ্মীপুরে জেলে পরিবারের সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার “শীতবস্ত্র” প্রদান করা হয়েছে। বুধবার রাতে সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ শীতবস্ত্র (কম্বল) প্রদান করা হয়। এতে মেঘনার পাড় ধীবর স্কুলের ২৫০শিক্ষার্থীসহ ৫’শ জেলে সদস্য এ শীতবস্ত্র (কম্বল) পায়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক নুরে ই আলম, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন, চর রমনী মোহন ইউনিয়নের চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল প্রমুখ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি