লক্ষ্মীপুরে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে উঠান বৈঠক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে "মা ও শিশু স্বাস্থ্য, কিশোর ও কিশোরী স্বাস্থ্য এবং প্রজনন স্বাস্থ্য সেবাসহ পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ক এক উঠান বৈঠক" আজ বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার ১০ নং ওয়ার্ডস্থ মজুপুর এলাকার স্থানীয় কালু মেস্তুরী বাড়িতে অনুষ্ঠিত হয়।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ আশফাকুর রহমান মামুন উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল হাসান এর সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা পরিদর্শক মুহাম্মদ মাহতাব উদ্দিন আরজু সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যদের মধ্যে পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ এবং ৩০ জন প্রসূতি সহ শিশুদের মা অংশগ্রহণ করেন।
উঠান বৈঠকে পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ গ্রহণ, প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং মা, নবজাতক ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি সেবায় সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি