৩ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে পূর্ব শত্রুতার জের ধরে হামলা ও গাছ কর্তন : থানায় অভিযোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে পূর্ব শত্রুতার জের ধরে হামলা ও গাছ কর্তন : থানায় অভিযোগ
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গা খাঁ ইউনিয়নের ৪নং ওয়ার্ডে আজিজুর রহমান মুন্সি বাড়িতে হামলা ও গাছ কর্তন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৭ জনকে আসামী করে সৈয়দ আহমদ পাটোয়ারী বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, সৈয়দ আহমদ পাটোয়ারীর এর সাথে একই এলাকার মো: হারুন, মো: কামাল হোসেন, মো: খোকন, মো: নুরু, মো: মনির হোসেন,মো: মমিন উল্যা, মো: মিজানের সাথে পূর্ব থেকে বিরোধ চলে আসছে। ওই বিরোধ কে কেন্দ্র করে বিবাদীরা সৈয়দ আহমদ পাটোয়ারী গংদের নিজস্ব সম্পত্তিতে রোপন করা গাছ গত ১৫ ডিসেম্বর (বুধবার) কেটে ফেলে এবং বিনষ্ট করে।

আরও পড়ুন> নোয়াখালীতে নৌকার প্রার্থীর সমর্থকদের অস্ত্রের মহড়া

পরে তিনি বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের অবহিত করে।এতে ক্ষিপ্ত হয়ে হারুনসহ অন্যান্য আসামীরা রোববার (১৯ ডিসেম্বর) বিকেলে সৈয়দ আহমদ পাটোয়ারী ও তার জেঠাতো ভাই মো: বাহারের উপর হামলা চালায়। এতে তারা আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।এ দিকে এ ঘটনায় হামলকারীরা সৈয়দ আহমদ ও পরিবারের লোকজনকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদান করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি