৩ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উদযাপন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উদযাপন
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর প্রতিনিধি: শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লক্ষ্মীপুরে নানা আয়োজনে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উদযাপন করা হয়েছে। সোমবার দিনব্যাপী এসব আয়োজনে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র রাসেলের জম্মদিন পালন করে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ, সহযোগী ও বিভিন্ন সামাজিক সংগঠন। সকালে জেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, জেলা পরিষদ ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। দিবসটি উপলক্ষে “প্রিয় শেখ রাসেল” শীর্ষক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রতিযোগিতার আযোজন করে জেলা প্রশাসন।এছড়া লক্ষ্মীপুর জেলার শিল্প কলা একাডেমী আয়োজন করে চিত্রাংকণ প্রতিযোগিতার।চিত্রাংকন প্রতিযোগিতার বিচারক হিসাবে উপস্খিত ছিলেন শিল্পকলার প্রশিক্ষক তাপস বাবু, টিঙ্কু রন্জন মল্লিক ও শিশু একাডেমীর প্রশিক্ষক সুলতানা মাসুমা। আরো সহযোগিতা করেছেন শিল্পকলার সঙ্গীত প্রশিক্ষক আবুল বাসারও শিল্পকলার লক্ষ্মীপুর জেলার কর্মকর্তা। বিকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের উত্তর তেমুহনী এলাকায় কেক কাটা, আলোচনা সভা ও আনন্দ র‌্যালিতে অতিথি ছিলেন শাহজাহান কামাল এমপি, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিঙ্কু ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি প্রমুখ।এছাড়া দিবসটি উপলক্ষ্যে লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট আঞ্চলিক সড়কের পাশে বজ্রপাত প্রতিরোধক তিন শতাধিক তাল গাছের চারা রোপণ করে আমরা ক’জন মুজিব সেনা সংগঠন। সংগঠনটির প্রতিষ্ঠাতা এ এফ জসিম উদ্দিনের নির্দেশনায় এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা সোহাগ পাটওয়ারী, মাহবুব আলম বাবু, জালাল উদ্দিন রুমি, শাকিল কাজী ও রিয়াজ হোসেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি