লক্ষ্মীপুরে সিরামিক কারখানার উদ্বোধন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৬ নং লামচর ইউনিয়নে হামিদ সিরামিক কারখানার উৎপাদন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার দোয়া ও মিলাদের মাধ্যমে এই কার্যক্রমের শুভ সুচনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওঃ লুৎফর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার বিশিষ্ট আলেমগন ও হামিদ সিরামিক ইন্ডাস্ট্রির কর্ণধার হামিদ হোসেন ও তার পরিবারের সদস্য, এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ।
প্রায় দুই একর জায়গা জুড়ে এই কারখানায় উন্নতমানের সিরামিক স্যানেটারী সামগ্রী উৎপাদন করা হবে। কারখানাটিতে ১৫০ - ২০০ জন মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে যা গ্রামীণ জনপদের অর্থনৈতিক কর্মকান্ডকে আরো জোরদার করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি