লক্ষ্মীপুরে সিভিল সার্জনকে ঔষধ কোম্পানির ফুলের তোড়া দেয়ার হিড়িক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সুলতানা মাসুমা,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে নবগত সিভিল সার্জন আসতেই ঔষধ কোম্পানির বিনিয়োগ তোড়া নিয়ে দৌড়- ঝাঁপ লক্ষ্য করা গেছে।
রবিবার সিভিল সার্জন সদর হাসপাতালে পরিদর্শনে আসতেই স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বিক্রয়কর্মীরা ফুলের তোড়া নিয়ে ঘুরাঘুরি করতে দেখা যায়। একফাঁকে সিভিল সার্জনকে ফুলের তোড়া নিয়ে ঘিরে ধরে, এসময় সিভিল সার্জন রজোভ্যাস্টাটিন ঔষধ খান এবং চেয়ে বসেন।
বিক্রয় কর্মীরা তার বাসায় ঔষধ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কেটে পড়ে।
এমনিতেই রোগীদের ব্যবস্থাপত্র নিয়ে টানাটানি, ডাক্তার চেম্বারে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের ঠেলাঠেলি তার উপর দামিদামি গিপ্ট দিয়ে অহেতুক কোম্পানিদের ঔষধ লেখানোর বিষয়টি এখন জনসাধারণের মুখে মুখে।
তার উপর এধরণের ফুলের তোড়া নিয়ে সিভিল সার্জনের পিছনে ঔষধ কোম্পানির ঘুরাঘুরি ভালোভাবে নিচ্ছে না জেলাবাসী।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি