লক্ষ্মীপু্রে সুবর্ণজয়ন্তীতে শিশু-কিশোরদের প্রতিযোগিতা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সুলতানা মাসুমা লক্ষ্মীপুর থেকে: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস ২০২১ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি লক্ষ্মীপুর শাখা শিশুদের নানা বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করেন। এর মধ্যে ছিল চিত্রাংকন, দেশাত্ববেধক গান ও নৃত্যপ্রতিযোগিতা৷ গত বৃহস্পতিবার (২৫ শে মার্চ) লক্ষ্মীপুর জেলা পরিষদ মিলনায়তন অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা।
চিত্রাংকন প্রতিযোগিতায় বিচারক ছিলেন লক্ষ্মীপুর সরকরী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান ও দত্তপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সহকারি অধ্যাপক সুলতানা মাসুমা, সঙ্গীত বিচারক হিসেবে ছিলেন শিশু একাডেমির সঙ্গীত বিভাগের প্রশিক্ষক মাহাতাব উদ্দিন আরজু, পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফাতেমা-তুজ-জোহরা, নৃত্যে বিচারক ছিলেন এ আর অপূর্ব নৃত্য প্রশিক্ষক শিল্পকলা ও শিশু একাডেমির প্রশিক্ষক আব্দুল লতীফ শাকিল। সার্বিক পরিচালনায় ছিলেন লক্ষ্মীপুরের শিশু বিষয়ক কর্মকর্তা মাইনুদ্দিন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি