লক্ষ্মীপুরে টাকার নোটে বঙ্গবন্ধুর ছবির ব্যঙ্গচিত্র গ্রেফতার ১
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দুইশত টাকার নোটে থাকা বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমানের ছবিকে ব্যাঙ্গচিত্র করে ফেসবুকে পোস্ট করার অভিযোগে আমিরুল ইসলাম জনি (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে রায়পুর থানা পুলিশ।
শুক্রবার দুপুরে তাকে গ্রেফতার করে বিকেলে আদালতের মাধ্যমে লক্ষ্মীপুর জেলা কারাগারে পাঠানো হয়।
অভিযুক্ত আমিরুল লক্ষ্মীপুর-রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নূর মিয়া হাফেজর বাড়ির শাহজাহানের পুত্র।
শুক্রবার সকালে তার বিরুদ্ধে আইসিটি আইনে অভিযোগ দায়ের করেন শাহীন ভূঁইয়া নামে এক ব্যাক্তি। তিনি রায়পুর পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা।
রায়পুর থানার ওসি মো. আব্দুল জলিল, সময় সংবাদ কে জানান, আটককৃত যুবক দুইশত টাকার নোটে বঙ্গবন্ধুর ছবিতে মানহানীকর ব্যাঙ্গচিত্র নির্মাণ করে তা ফেসবুকে প্রচার করে।
এ বিষয়ে এক ব্যক্তি লিখিত অভিযোগ দিলে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া যায়। পরে অভিযুক্ত ব্যক্তিকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি