লক্ষ্মীপুরে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৫০০ (পাঁচশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী জসিম গ্রেফতার। ১০/০৫/২০২২ইং রাত ২২:১৫ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা, লক্ষ্মীপুর এর অফিসার ইনর্চাজ জনাব সাহাদাত হোসেন টিটো এর দিক নির্দেশনায় এসআই/মোঃ আবদুল মান্নান, এসআই/মোঃ সুলতান মাহাবুব ও সঙ্গীয় ফোর্স লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করিয়া ৫০০ (পাঁচশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ আসামী মোঃ জসিম উদ্দিন (২২), পিতা-দুলাল মিয়া, মাতা-হোসনেয়ারা বেগম, সাং-শুল্লুকিয়া (আজিজুল হক ফকির বাড়ী), ০৯নং ওয়ার্ড, ০৮নং এজবালিয়া ইউপি, থানা-সুধারাম মডেল, জেলা-নোয়াখালী’কে গ্রেফতার করে। সে চিহ্নিত মাদক ব্যবসায়ী।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি