লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়নের অনিয়মকে ছাড় দেয়া হবেনা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার ১৭ নং ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেছেন, সরকার কর্তৃক নির্ধারিত নিয়ম বহির্ভূত ভাতা সম্পর্কিত কোন অনিয়মের অভিযোগ আসলে গ্রাহ্য করা হবে না এবং তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহন করার প্রতিশ্রুতি প্রদান করেন। তিনি ০৪ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার, দুপুর ১২:০০ টায় ১৭ নং ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সেবার মান উন্নয়নের লক্ষ্যে ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), লক্ষ্মীপুরের মধ্যে আয়োজিত অনলাইনভিত্তিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। “করোনাকালীন ইউনিয়ন পরিষদের সেবা: চ্যালেঞ্জ ও করণীয়” শীর্ষক এ মতবিনিময় সভায় করোনাকালীন সংকট মোকাবেলায় ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষের উদ্যোগ, বাস্তবায়ন এবং চ্যালেঞ্জ বিষয়ে আলোচনা হয়। সনাক, লক্ষ্মীপুরের সভাপতি প্রফেসর জেড.এম ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাক সদস্য ও স্থানীয় সরকার বিষয়ক উপকমিটির আহবায়ক সুলতানা মাসুমা বানু।
প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান বলেন, ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদে কোন ধরনের অনিয়ম তিনি প্রশ্রয় দেন না এবং কোন ধরণের অনিয়মের অভিযোগ পেলে সাথে সাথে ব্যবস্থা নেন বলে তিনি জানান। ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন এর ক্ষেত্রে সেবাগ্রহিতাদের হয়রানির শিকার হতে হয় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জন্ম নিবন্ধনে তথ্য সংশোধনের সম্পূর্ণ ক্ষমতা উপজেলা নির্বাহী কর্মকর্তার, কিন্তু এক্ষেত্রে সেবাগ্রহিতারা ভুল বুঝে তাদের দোষারোপ করে থাকেন।
টিআইবি চট্টগ্রামের ক্লাস্টার কোঅর্ডিনেটর মোঃ জসিম উদ্দিন ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ, বিশেষ করে ইউপি চেয়ারম্যানকে সনাক-টিআইবি’র কাজে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, সমগ্র বাংলাদেশে কোভিড-১৯ ব্যবস্থাপনার ক্ষেত্রে যেসকল ভালো উদ্যোগ রয়েছে, নিশ্চয়ই ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদ তার গর্বিত অংশীদার। তিনি বলেন, সার্বিকভাবে অনেক সীমাবদ্ধতা থাকার পরেও সেবাদানকারী প্রতিষ্ঠানের আন্তরিকতার উপর অনেক কিছু নির্ভর করে। যদি আমরা আরেকটু আন্তরিক হই তাহলে নিশ্চয় কাংখিত মানের সেবা প্রদান করতে পারবো। তিনি ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সেবার মান আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য ১২দফা প্রস্তাবণা তুলে ধরেন।
টিআইবি, লক্ষ্মীপুরের এরিয়া কোঅর্ডিনেটর মোঃ বিল্লাল হোসেন এর সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, সনাক সহসভাপতি পারভীন হালিম, সনাক সদস্য মোহাম্মদ আবুল মোবারক ভূঁইয়া, প্রফেসর রফিকুল আহসান ও ইয়েস সদস্য অনেশ অধিকারী।
অনুষ্ঠানের সভাপতি প্রফেসর জেডএম ফারুকী তার বক্তব্যে করোনাকালীন চ্যালেঞ্জ মোকাবেলায় ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় ইউনিয়নের সকল উপকারভোগীর তালিকা দৃশ্যমাণ স্থানে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। তিনি আরো বলেন, সার্বিকভাবে সীমাবদ্ধতা থাকার পরেও সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রধান কর্তার আন্তরিকতার উপরে অনেক কিছু নির্ভর করে। এধরণের অনুষ্ঠান আয়োজনের প্রধানতম উদ্দেশ্য হচ্ছে, সেবা প্রদানকারী কর্তৃপক্ষকে উৎসাহদান। তিনি আরো বলেন, অন্যান্য ইউনিয়ন পরিষদের তুলনায় অত্র ইউনিয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়টি কিছুটা হলেও দৃশ্যমান রয়েছে। তিনি ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সেবার মান আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সনাক- লক্ষ্মীপুর এর অন্যান্য সদস্যবৃন্দ ও ইয়েস সদস্যবৃন্দ এবং ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সচিব ও সদস্যবৃন্দ।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি