১৪ জুলাই ২০২৬

‘লক্ষণ খুব ভালো নয়’, বললেন জামায়াত আমির

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৭:৩৮ এএম
‘লক্ষণ খুব ভালো নয়’, বললেন জামায়াত আমির

ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

বাংলাপ্রেস ডেস্ক:  বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে জনগণকে এখন নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেরাই নিতে হচ্ছে। তার দাবি, সরকার জনগণকে কার্যকর নিরাপত্তা দিতে পারছে না। 

চট্টগ্রাম নগরীতে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ঢুকে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রসঙ্গে মঙ্গলবার (১৪ জুলাই) সকালে জের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে তিনি এসব কথা বলেন। 

ডা. শফিকুর রহমান লেখেন, চট্টগ্রাম নগরীতে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ঢুকে তাণ্ডব চালানো দুর্বৃত্তদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় থাকলে তা প্রকাশ করুন। তাদের পাকড়াও করে আইনের আওতায় আনুন। জানি না, কঠিন শাস্তির বিধান হবে কি না। লক্ষণ খুব ভালো নয়।

তিনি আরও বলেন, জনগণকেই এখন নিজেদের আত্মরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নিতে হবে। কারণ সরকার কোনো কার্যকর নিরাপত্তা দিতে পারছে না। একের পর এক অভিনব ঘটনা ঘটেই চলছে। এদের খুঁটির জোর কোথায়?

চট্টগ্রামের ওই হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান জামায়াতের আমির। 

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি