৩ এপ্রিল ২০২৬

লন্ডন গেলেন জুবাইদা রহমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ১০:৫৫ পিএম
লন্ডন গেলেন জুবাইদা রহমান

বাংলাপ্রেস ডেস্ক: পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন শেষে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

রোববার (২২ মার্চ) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০১ নম্বর ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি রওনা হন।


গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

লন্ডনে ব্যক্তিগত কিছু কাজ ও অবস্থানের জন্য ডা. জুবাইদা রহমান সেখানে গেছেন বলে জানা গেছে। সফর শেষে শিগগিরই তার দেশে ফেরার কথা রয়েছে।


এর আগে শনিবার (২১ মার্চ) দেশজুড়ে উদযাপিত হয় পবিত্র ঈদুল ফিতর।

প্রধানমন্ত্রী তারেক রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঈদ কাটান জুবাইদা রহমান। এ সময় রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানেও তিনি অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, গত বছরের ২৫ ডিসেম্বর ১৭ বছরের নির্বাসিত জীবন শেষ করে দেশে ফিরেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে এসেছেন জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

 

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি