লন্ডনের পথে ডা. জোবাইদা
বাংলা প্রেস
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:১৬ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবাইদা রহমান লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি।
জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর স্বামী তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গে আবার দেশে ফিরবেন ডা. জোবাইদা রহমান।
এর আগে, গত ৫ ডিসেম্বর দেশে আসেন ডা. জোবাইদা রহমান। দেশে পৌঁছেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান।
প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া। তার পাশে থাকা এবং চিকিৎসায় সহায়তার জন্য ডা. জোবাইদা লন্ডন থেকে ঢাকায় আসেন।
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি